২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় নালসা দিবস পালন।

লুতুব আলি, বর্ধমান : আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় নালসা দিবস পালন। পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় বর্ধমানে নালসা দিবস পালন করা হয়। ৯ নভেম্বর বর্ধমান শহরের রেল স্টেশন, বিজয়রাম এলাকায় এই দিবস টি মর্যাদার সঙ্গে পালন করা হয়। মানব পাচারে ভুল বুঝিয়ে বিয়ে করার নাম করে পাচার করে দেবার উদ্দেশ্যে রচিত পথনাটিকার মাধ্যমে এদিন শহরের বিভিন্ন এলাকায় মানুষকে অবহিত করা হয়। এ ব্যাপারে সচেতনতামূলক বার্তা দিতে এই উদ্যোগ বলে বর্ধমান সহযোদ্ধার অন্যতম কর্ণধার প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান। নারী পাচার, পণ প্রথা, বাল্যবিবাহ, যৌন নির্যাতন বিভিন্ন বিষয়ে পঠনাটিকা এবং শ্রুতি নাটকের মাধ্যমে এদিন সচেতন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব সুতপা মল্লিক, বিশ্বজিৎ মল্লিক, বর্ধমান সহযোদ্ধার সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক প্রমুখ। এই পথনাটিকায় বিশেষভাবে নজর কেড়েছে মানব পাচার নিয়ে চরিত্রে অংশগ্রহণ করা সহযোদ্ধার সদস্য সুচিত্রা মাল, দেবনাথ মুখার্জি, যমুনা চ্যাটার্জি সহ অন্যান্য সহ শিল্পীরা। এছাড়াও বাল্যবিবাহ চরিত্রের শুভ্রা ভট্টাচার্য, সুচিত্রা মাল, সৌমিত্র হাজরা এবং দেবনাথ মুখার্জির দৃষ্টান্তমূলক অভিনয় সকলের মন জয় করে। পাশাপাশি শ্রুতি নাটকে অভিজিৎ দাশগুপ্ত, শুভ্র ভট্টাচার্য, রিঙ্কু দের পরিবেশনার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুতপা মল্লিক জানান, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সারাবছর বিভিন্নভাবে সাধারণ মানুষের জন্য আইনি পরামর্শ দিয়ে থাকে। কিভাবে সমস্যায় পড়লে আইনি সহযোগিতা নেওয়া যায় অথবা সতর্ক হওয়া যায় সেই বিষয়েও তিনি আলোকপাত করেন।

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় নালসা দিবস পালন।

আপডেট : ৯ নভেম্বর ২০২৪, শনিবার