নূর আহমেদ : মেমারি নিউ মার্কেটে শ্যামল ধারার বাড়ির পূজো এবছর ৫১ বছর পদার্পন করেছে।সেই উপলক্ষে লক্ষি পূজো কে কেন্দ্র করে আম গাছ বিলির কর্মসূচি নেওয়া হয়। বুধবার সন্ধে নাগাদ ফিতে কেটে প্রদীপ প্রজ্জলন করে লক্ষি পূজোর উদ্বোধন করেন, সমাজ সেবি রামকৃষ্ণ বসু। পাশাপাশি শ্যামল ধারার পরিবারের পক্ষ থেকে সমাজ সেবি রামকৃষ্ণ বাবুর হাত দিয়ে কয়েকটি আম গাছ বিলি করানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে একটি করে চাড়া আমগাছ বিলি করা হয়। এদিন মোট ১০০ টি চাড়া আম গাছ বিলি করা হয়। প্রতি বছরের ন্যায় এবছর ও পূজোর আজ থেকে ৫ টা দিন অন্ন ভোগের আয়োজনের ব্যাবস্হা করা হয়েছে।
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
























