২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩

সুন্দরবনকে বাঁচাতে হবে,এই পরিকল্পনায় এবার পুজোর থিম!

দক্ষিণ ২৪ পরগনা : নুরউদ্দিন : মথুরাপুর ২ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম কুমড়াপাড়া চিকের মোড়। সর্বজনীন দূর্গা উৎসব কমিটি ও সেখানের গ্রামবাসীরা সুন্দরবনকে রক্ষা করতে পুজোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলল থিম সুন্দরবন। দীর্ঘ কয়েক বছর ধরে এই পুজো চলছে,আসলেও এবছর প্রথম তারা সেখানে থিম তৈরি করেছে সুন্দরবন,উদ্যেশ্য একটাই সুন্দরবনকে রক্ষা করা। এই পুজোর থিম তৈরি করতে কোনোরকম প্লাস্টিকের ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে মাটি ও কাগজ!জল জঙ্গল ঘেরা এই এলাকার বাসিন্দারা সুন্দরবনকে ভালবাসে খুব। চোখের সামনে এক একটি প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনকে নষ্ট হতে দেখছে তারা। তার উপর রয়েছে জলস্তর বৃদ্ধির প্রভাব। সব মিলিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। আর সেজন্য পুজোতে যখন গ্রামের মানুষজন একত্রিত হন। তখন সকলের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সুন্দরবনের এই থিম ব্যবহার করা হয় পূজা মন্ডপে । উদ্যোক্তাদের পক্ষ থেকে পরমেশ্বর মন্ডল জানিয়েছেন, তাঁদের পুজোর বাজেট কম হলেও এই পুজো এলাকায় অনেকটা প্রভাব ফেলেছে। নিজেদের এলাকাকে রক্ষা করার প্রয়াস সকলের মধ্যে ছড়িয়ে দিতে এই কাজ করছেন তাঁরা। পুজো মন্ডপ দেখতে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন অনেকে।এ নিয়ে স্থানীয় বাসিন্দা স্বপন কুমার মৌলে জানিয়েছেন, সারাবছর সুন্দরবনের উপর তাঁদের জীবন যাপন করতে হয়। পুজোর সময় সামাজিক বার্তা দিতে এই কাজ করেছেন। এই থিম তৈরি করতে বাইরে থেকে কাউকে আনেননি তাঁরা। গ্রামবাসী মিলে যে যেমন পেরেছেন তেমন কাজ করে সুন্দরবনকে তুলে ধরতে চেয়েছেন। সেই কাজে সফল তাঁরাও। আগামী দিনে সুন্দরবনকে বাঁচাতে বেশি বেশি করে ম্যানগ্রোভ লাগানোর কথা ও বলেন,এই বার্তা নিয়ে পুজো কটা দিন প্রচার ও চালাচ্ছেন কুমড়াপাড়ার চিকের মোড় বাজার সর্বজনীন দূর্গা উৎসব কমিটি বৃন্দ।

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনকে বাঁচাতে হবে,এই পরিকল্পনায় এবার পুজোর থিম!

আপডেট : ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার