২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

মহাপঞ্চমীতে পুজোর উদ্বোধনে সাংসদ ও বিধায়ক

সেখ সামসুদ্দিন, ৮ অক্টোবরঃ মেমারি হাসপাতাল পাড়া সার্বজনীন দুর্গোৎসব ও মেমারি বামুনপাড়া মোড় ও ক্লাব উদয়নের সার্বজনীন পুজো কমিটির পুজোর উদ্বোধন করেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার এবং মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। হাসপাতাল পাড়ার পুজোর উদ্বোধনে সাংসদ ও বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা পুজো কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, কলা নবগ্রাম চক্র প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মহঃ জাহাঙ্গীর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বামুনপাড়া মোড় পুজো কমিটির উদ্বোধনে উল্লিখিত অতিথিবর্গের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল। এখানে পুজোর উদ্বোধনের পর সাংসদ সহ অতিথিবর্গ এলাকার দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র উপহার তুলে দেন।

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মহাপঞ্চমীতে পুজোর উদ্বোধনে সাংসদ ও বিধায়ক

আপডেট : ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার