২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

হুগলির বন্যা কবলিত এলাকায় SBF এর মেডিকেল ক্যাম্প

সংনাদদাতা : হুগলির খানাকুলে প্রবল বন্যায় বিপর্যস্ত আশ্রয়হীন মানুষের মধ্যে রোগের প্রকোপ বেড়ে চলেছে, রোগগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সোসাইটি ফর ব্রাইট ফিউচার এর পক্ষ থেকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা এর পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সেনপুর রুরাল মেডিকেল লাইব্রেরীর পক্ষ থেকে দুইজন MBBS, ডাক্তার বিশ্বজিৎ মান্না ও ডাক্তার বিশ্বজিৎ শাসমল সহ 15 জন গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মাওলানা রাকিব হক সাহেব। প্রাক্তন সেনা সাবির আলি খান সাহেব , শিক্ষক ড: মানোয়ার হোসাইন। এবং শিক্ষক মুক্তার হোসেন সাহেব। প্রায় দেড় শতাধিক মানুষ উক্ত মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা পান। সমগ্র মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সোসাইটি ফর ব্রাইট ফিউচার এর ভলেন্টিয়ার শেখ আমানুল্লাহ এবং আরো ৭ জন ভলেন্টিয়ার উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হুগলির বন্যা কবলিত এলাকায় SBF এর মেডিকেল ক্যাম্প

আপডেট : ৭ অক্টোবর ২০২৪, সোমবার