রাজু আনসারী, অরঙ্গাবাদ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন। রবিবার রাত এগারোটা থেকে ভাঙ্গন শুরু হয়। ভাঙনের গর্ভে তলিয়ে যায় তিনটি বাড়ি, শৌচালয়, বহু গাছপালা, ফাঁকা জমি। আতঙ্কে ঘুম বন্ধ হয়ে যায় প্রায় দুই শতাধিক পরিবারের। বাড়ি ঘরের আসবাবপত্র রাতেই টানাটানির কাজ শুরু করেন এলাকাবাসী। গভীর রাত পর্যন্ত চলে ভয়ানক গঙ্গা ভাঙন। ভাঙনের গর্ভে একের পর এক বাড়িঘর তলিয়ে যেতেই কার্যত কান্নায় ভেঙে পড়েন বাড়ির মালিকরা। এলাকাজুড়েও কার্যত কান্নার রোল পড়ে যায়। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে কার্যত অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
অসুস্থ, বয়স্ক বৃদ্ধ, শিশুদের কার্যত হাহাকার সৃষ্টি হয়ে যায়। কোথায় যাবেন, কি করবেন কিছুই যেন বুঝে উঠতে পারছেন না ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীদের প্রশ্ন, এভাবে একের পর এক গঙ্গা ভাঙন হয়ে গেলেও কবে মিলবে তার সুরাহা। কবে বন্ধ হবে গঙ্গা ভাঙ্গন। কবে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এলাকাবাসী। বারংবার গঙ্গা ভাঙনের কবলে পড়া মানুষের অসহায়ত্বের চিত্র এবং লাগাতার গঙ্গা ভাঙন নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন।
-
নতুন গতি - আপডেট : ৭ অক্টোবর ২০২৪, সোমবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















