১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

বর্ধমান সাহিত্যঙ্গন ও বর্ধমান জাগরণী পত্রিকার বর্ণময় সাহিত্য সভা।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান সাহিত্যঙ্গন ও বর্ধমান জাগরণী পত্রিকার বর্ণময় সাহিত্য সভা। বর্ধমান সাহিত্য অঙ্গনের মাসিক সাহিত্য সভা ও বর্ধমান জাগরণী পত্রিকার ৪০ তম ত্রই মাসিক সাহিত্য সভা যৌথভাবে অনুষ্ঠিত হলো বর্ধমান শহরের বাবুরবাগ সোনারতরী অ্যাপার্টমেন্টে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ষীয়ান কবি লক্ষণ দাস ঠাকুরা। স্বাগত ভাষণ দেন বর্ধমান জাগরণী পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি বিকাশ বিশ্বাস। এই সাহিত্য সভার তাৎপর্য উপস্থাপনা করেন শেখ সাদরে আলম। বিশেষভাবে উল্লেখ্য, ২১ জুলাই তারিখেই প্রথম মানুষ নীল আর্মস্ট্রং ও এডউইন বাজ অলড্রিন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন। এ দিনেই প্রখ্যাত আমেরিকান লেখক আর্নেস্ট হেমিং ওয়ের এর জন্মদিন ও গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষভাবে অনুষ্ঠানে স্মরণ করা হয়। এই সাহিত্য সভায় প্রকাশিত হয় বিকাশ বিশ্বাস সম্পাদিত বর্ধমান জাগরণী পত্রিকার ৩৯ বর্ষ নববর্ষ সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা। বর্ধমান জাগরণী প্রকাশনী কর্তৃক প্রকাশিত হয় কবি মালবিকা সেন ও প্রিয়াঙ্কা সেন এর লেখা কাব্যগ্রন্থ সর্গে স্বর্গ। কবিতা পাঠ করেন লক্ষণ দাস ঠাকুরা, বিকাশ বিশ্বাস, প্রিয়াঙ্কা সেন, মালবিকা সেন, শেখ সাদরে আলম, দেবযানী সিনহা, শ্যামল বাগ, শেখ জাহির আব্বাস, জয়শ্রী চক্রবর্তী প্রমূখ কবি ও বাসিক শিল্পী বৃন্দ। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও লেখক দেব কি বসুকে নিয়ে লেখা গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপনা করেন ডঃ মনোয়ার হোসেন। বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা সম্পর্কে নিয়ে স্মৃতিচারণা করেন পদ্মাবতী সাহা। এই সভাকে ভালোলাগার ব্যাপারে কথা ও গানের মধ্য দিয়ে সকলের মন জয় করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শেখ নাজিবুল। গল্প পাঠ করেন চয়নকুমার রায় ও বিপত্তারন মিশ্র। সংগীত পরিবেশনায় ছিলেন রত্না ভট্টাচার্য চক্রবর্তী। এই সাহিত্য সভায় উপস্থিত সকলের লেখা নিয়ে মননশীল ও গঠনমূলক আলোচনা হয়। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শেখ জাহির আব্বাস।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমান সাহিত্যঙ্গন ও বর্ধমান জাগরণী পত্রিকার বর্ণময় সাহিত্য সভা।

আপডেট : ২২ জুলাই ২০২৪, সোমবার