রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রীতম সিং জি.এস.এফ.পি বিদ্যালয়ে ২৫নম্বর বুথে ভোট দিলেন অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল সিং। মঙ্গলবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জিয়াগঞ্জে বিকেলে সাড়ে ৪টা নাগাদ ভোট দিতে আসেন অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল সিং, জিয়াগঞ্জ .এস.এফ.পি বিদ্যালয়ের ২৫নম্বর বুথে ঢোকার মুহূর্তে অরিজিৎ কে দেখতে ভিড় জমান মানুষজন,প্রশাসনিক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই ভোট দিয়ে বেরিয়ে আসেন শিল্পী অরিজিৎ সিং।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


















