নূর আহমেদ,মেমারি : ৩ মার্চ মেমারি প্রিমিয়ার লীগের রবিবার শেষ দিনে ১৬ দলের খেলায় ফাইনাল খেলার মুখোমুখি হয় পান্ডুয়া মর্নিং স্টার বনাম বেভার্স এণ্ড ওয়ারিয়ার্স। পান্ডুয়া মর্নিং স্টার প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১০৪ রান করে। বেভার্স এণ্ড ওয়ারিয়ার্স ১০৫ রান করে চ্যাম্পিয়ন হয়েছে। বেভার্স এণ্ড ওয়ারিয়ার্স দলে র ম্যান অফ দ্যা ম্যাচ নিখিল চৌহান। সেরা ব্যাটস ম্যান সন্তুু দাস। ম্যান অফ দ্যা সিরিজ সুমন দস্তিদার। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও ৭০ হাজার টাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ দোলা সেন ও মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। বিজিতদের হাতে ট্রফি ও ৫০ হাজর টাকা তুলে দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিত্বিকা সেন, মেমারি শিক্ষা বিকাশ ফাউন্ডেশনের কর্ণধার প্রশান্ত সিংহ, মেমারি প্রিমিয়ার লীগ ক্লাবের সভাপতি সুকান্ত হাজরা।
৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 






















