২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

শিক্ষার্থীদের মেধা পুরস্কারের জন্য কলেজকে অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মীর আর্থিক সহায়তা

সংবাদদাতা,হিঙ্গলগঞ্জ : গত ৩১শে জানুয়ারি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী তেজেন্দ্রনাথ মন্ডল তাঁর চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য সেই সময় তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া যায়নি। গতকাল কলেজের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তেজেন্দ্রনাথ মন্ডল বিশ্ববিদ্যালয়ের শেষ সেমেস্টার পরীক্ষায় কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীকে উপহার দেওয়ার জন্য প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম ভড়সহ অন্যান্যদের উপস্থিতিতে অধ্যক্ষ শেখ কামাল উদ্দীনের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। তাঁর এই আচরণে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করে। প্রসঙ্গত ১৬ বছর ২ মাস চাকরি করার পর তেজেন্দ্রনাথ মন্ডল চাকরি জীবন থেকে সরকারিভাবে অবসর নেন।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিক্ষার্থীদের মেধা পুরস্কারের জন্য কলেজকে অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মীর আর্থিক সহায়তা

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার