০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রিগেডের উদ্যেশ্যে মোদির ৫৩ লক্ষ্যে ভাড়া করা ট্রেনে এল ১৫০ জন

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ব্রিগেডে মোদীর জনসভায় লোক আনতে চারটে ট্রেন ভাড়া করেছে বিজেপি। খরচ হয়েছে প্রায় ৫৩লক্ষ টাকা। ঝাড়গ্রাম, লালগোলা, পুরুলিয়া, রামপুরহাট থেকে ইতিমধ্যে ট্রেন রওনা দিয়েছে। কিন্তু ঝাড়গ্রাম থেকে যে বিশেষ ট্রেন ছাড়ল, তার একটি কামরাও ভর্তি হল না পুরো। বিজেপি নেতারা দাবি করছেন, এবারে মোদীর ব্রিগেড নাকি এযাবত্কালের সবচেয়ে বড় ব্রিগেড হবে। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা।

বিজেপির ব্রিগেড সমাবেশে ঝাড়গ্রাম জেলা থেকে কয়েক হাজার লোক নিয়ে যাওয়ার কথা ছিল। জঙ্গল মহল থেকে প্রচুর মানুষ মোদীর সভায় যোগ দেবেন, এই আশায় বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম স্টেশনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।

ভোর ৪টের সময় ট্রেন হাওড়ার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও সেসময় লোক হয়নি দেখে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়। পৌনে সাতটা নাগাদ শেষমেশ ট্রেন ছাড়ে। তবুও ভরেনি ট্রেনের একটি কামরাও।

ঝাড়গ্রাম শহর বিজেপির পক্ষ থেকে একটি ৭০-৮০ জনের মিছিল ভোর চারটের সময় ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছয়। ভোর ৬ টা পর্যন্ত মেরেকেটে লোক হয় ১৫০ জন। ট্রেনের সময় সূচিপরিবর্তনের পাশাপাশি  খড়গপুর ও মেছেদায় ট্রেনটিকে দাঁড় করানো হবে। এই আশায় অন্তত ট্রেনটি যাতে ভর্তি হয়।

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে  বিধায়ক মানব গুহ’কে সংবর্ধনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ব্রিগেডের উদ্যেশ্যে মোদির ৫৩ লক্ষ্যে ভাড়া করা ট্রেনে এল ১৫০ জন

আপডেট : ৩ এপ্রিল ২০১৯, বুধবার