২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

পুরসায় ফুটবল খেলার চ্যাম্পিয়ন হল জোগ্রাম কোচিং সেন্টার

আজিজুর রহমান, গলসি : পুরসা অগ্ৰগামী যুব সংঘের ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়ী হল জোগ্রাম কোচিং সেন্টার। এদিন তারা বর্ধমান বিশ্ববিদ্যালয় কে ট্রাইব্রেকারে পরাজিত করে। খেলার প্রথম অর্ধে জোগ্রাম কোচিং সেন্টার বেশকিছু সুযোগ পায়। তবে তারা গোল করতে ব্যার্থ হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ও বেশ প্রতিরোধ গড়ে তোলে। প্রথম অর্ধে খেলায় দুটো দলের কেউ গোল করতে পারেনি। এরপর দ্বিতীয়ার্ধে ৩০ মিনিট খেলা চললে কোন দলই গোল করতে পারেনি। স্বাভাবিকভাবেই শুরু থেকেই খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন মাঠের দর্শকরা। ফলে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে পাঁচ পাঁচ সর্টে খেলা অমিমাংশিত থাকে।এরপর সাডেনডেথ্টে ১-০ গোলে জোগ্রাম কোচিং সেন্টার জয়লাভ করে। ম্যাচের সেরা হন জোগ্রাম কোচিং এর সিদ্ধার্থ রায়। তাছাড়াও সেরা গোলদাতা হন জোগ্রামের রাম টুডু। এদিকে সেরা গোলকিপার হন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নবাব সেখ। বেস্ট ডিফেন্সার হন বর্ধমানের শুভম সিং।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুরসায় ফুটবল খেলার চ্যাম্পিয়ন হল জোগ্রাম কোচিং সেন্টার

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৪, রবিবার