১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

রেল লাইনে উদ্ধার ব্যাংক কর্মীর ক্ষতবিক্ষত দেহ

আজিজুর রহমান,গলসি : গলসির পারাজ স্টেশনে রেল লাইন থেকে উদ্ধার হল এক ব্যাংক কর্মীর ক্ষত বিক্ষত দেহ। মৃতের নাম সেখ ইসমাইল। বয়স আনুমানিক ৩৬ বছর। তিনি দুর্গাপুরের একটি সরকারি ব্যাংকের কর্মী ছিলেন। সাত সকালে পারাজ স্টেশনে এমন ঘটনায় হতবাক এলাকার মানুষ। স্থানীয়দের থেকে জানা গেছে, বর্তমানে তিনি গলসি থানার পুরসা গ্রামে বসাবস করতেন। তবে তার আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার থানার মাধবপুর গ্রামে। স্থানীয়রা জানান, এদিন সকালে তিনি ব্যাংকের কাজে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। তাদের প্রাথমিক অনুমান স্টেশন থেকে কোনক্রমে রেল লাইনে পরে যায় সে। পরে স্টেশনের যাত্রীরা তার ক্ষত বিক্ষত দেহ রেল লাইনের উপরে পরে থাকতে দেখে। তারা খবর দিলে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। তবে দুর্ঘটনা নাকি অন্য কিছু তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রেল লাইনে উদ্ধার ব্যাংক কর্মীর ক্ষতবিক্ষত দেহ

আপডেট : ৪ অক্টোবর ২০২৩, বুধবার