২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

রাজনগরে প্রবল বৃষ্টিতে ভেঙ্গে পড়ল মাটির বাড়ি, প্রাণে বাঁচলেন বাড়ির মালিক সহ ২ জন

খান আরশাদ, বীরভূম :রাজনগরের ছোট বাজার গ্রামে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই বীরভূমের রাজনগরে এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। রবিবার রাত্রেও প্রবল বৃষ্টি হয়। এই বৃষ্টির জেরে রাজনগরের ছোটবাজার গ্রামের ডোমপাড়ায় রাণী তুরি নামে এক মহিলার মাটির বাড়ি ভেঙে পড়ে। রবিবার রাত্রি আটটা নাগাদ বৃষ্টি চলাকালীন হঠাৎই তার মাটির বাড়িটির এক দিকের দেওয়াল সম্পূর্ণ ভেঙ্গে পড়ে।

সেসময় রানী তুরি তার দশ বছরের নাতনিকে নিয়ে ওই মাটির বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। দেওয়ালটি ভেঙ্গে পড়লেও প্রাণে বাঁচেন ওই দুজন। সোমবার সকালে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোঃ শরীফ ও স্থানীয় তৃণমূল নেতা আশিষ সৌ ওই বাড়িটি পরিদর্শন করেন এবং বাড়ির মালিককে পাশে থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে প্রবল বৃষ্টিতে ভেঙ্গে পড়ল মাটির বাড়ি, প্রাণে বাঁচলেন বাড়ির মালিক সহ ২ জন

আপডেট : ২ অক্টোবর ২০২৩, সোমবার