২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবাকে তলব ইডির

  • নতুন গতি
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • 10

দেবজিৎ মুখার্জি, কলকাতা: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগমী সপ্তাহে তাঁদের ইডি দপ্তরে তলব করা হয়েছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের গোড়াতেই ইডি, সিবিআই অফিসারদের আদালতে ডেকে পাঠান কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেখানে বিচারপতি জানতে চান, মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান। তিনিও লিপস অ্যান্ড বাউন্ডসের অন্যতম ডিরেক্টর ছিলেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁর সম্পত্তি সম্পর্কে খোঁজ নেননি কেন কেন্দ্রীয় তদন্তকারীরা? এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনহা। ২৯ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য আদালতে দেওয়ার নির্দেশ দেন তিনি।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবাকে তলব ইডির

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার