২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০ ভাদ্র ১৪৩৩

কলকাতায় ক্যারেটে প্রতিযোগিতায় সফল হলো গোপীবল্লভপুরের পাঁচ প্রতিযোগী

নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম : রবিবার কলকাতা নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৭ ম আন্তর্জাতিক ক্যারাটে চাম্পিয়নশীপে সফল হলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের পাঁচ প্রতিযোগী।প্রতিযোগী
সৌম্যদীপ বাড়ি ৭ বছরের পুরুষ কাতা বিভাগে স্বর্ণ পদক জয়লাভ করেছে।

প্রতিযোগী দীপেন্দ্রনাথ সাউ ৯ বছরের পুরুষ বিভাগে, কাতা আর কুমিত উভয় বিভাগেই স্বর্ণ পদক জয়লাভ করেছে।
প্রতিযোগী শ্রেয়শ্রী বাড়ি ১১বছরের মহিলা কাতা বিভাগে রৌপ পদক জয়লাভ করেছে।প্রতিযোগী প্রত্যুষা মল্লিক ৯ বছরের মহিলা কুমিত বিভাগে স্বর্ণপদক ও কাতা বিভাগে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে।প্রতিযোগী অভিজিৎ মাদুলী ১৩ বছরের পুরুষ কাতা বিভাগে রৌপ্য পদক জয়লাভ করেছে ।এরা সকলেই জাপানীস ক্যারাটে অ্যাকাডেমি অফ গোপীবল্লভপুর এর ছাত্র – ছাত্রী। শিক্ষার্থীদের এই সাফল্যে খুশি একাডেমির দুই প্রশিক্ষক সানসাই সুমন বেরা(২ ব্লাকবেল্ট প্রাপ্ত),
সানসাই সঞ্জয় মাদুলী(২ ব্লাকবেল্ট প্রাপ্ত)। অন্যদিকে স্থানীয় প্রতিযোগীদের এই সাফল্যে খুশির হাওয়া গোপীবল্লভপুর জুড়ে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে জেলা প্রশাসন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় ক্যারেটে প্রতিযোগিতায় সফল হলো গোপীবল্লভপুরের পাঁচ প্রতিযোগী

আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার