১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

মেমারিতে আদিবাসী সমাজের ডাকে জিটি রোড অবরোধ

নূর আহমেদ,মেমারি : ৮ জুন, বৃহস্পতিপার সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে চেকপোষ্টে জিটি রোড অবরোধে সামিল হয়েছে আদিবাসীরা। যার ফলে মেমারি শহর তথা আসেপাশে এলাকার দৈনন্দিন জনজীবনে প্রভাব পড়েছে। আদিবাসীদের কাছ থেকে জানা যাচ্ছে, কুড়মিদের আন্দোলনের কাছে রাজ্যের তৃণমূল সরকার নতি স্বীকার করে সিআরআই রিপোর্টে বদল ঘটাতে পারে। এই আশঙ্কায় এবার আদিবাসীরা রাজ্যের তৃণমূল সরকারকে পাল্টা চাপে রাখতে ডাক দিয়েছে ১২ ঘন্টা বাংলা বনধের। ৩৬টি আদিবাসী সংগঠনের সম্মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফে বৃহস্পতিবার ১২ ঘণ্টার বাংলা বনধ ও পথ অবরোধের ডাক দেওয়া হয়। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে ।

পূর্ব বর্ধমান জেলার মেমারি চেকপোষ্টে জিটি রোডে বনধের সমর্থনে সকাল থেকে পথে নেমে নেমেছেন আদিবাসী সংগঠনের সদস্যরা। ঘটনা স্থলে মেমারি থানার পুুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় উপস্থিত হয়েছেন। আদিবাসী সমাজ আশঙ্কা করছে আদিবাসী তকমা পেয়ে যেতে পারে অ-আদিবাসীরাও। সঙ্গে রয়েছে আরও বেশ কিছু দাবি-দাওয়া। শুনবো আদিবাসী সমাজের পক্ষ থেকে শিক্ষক মহাদেব টুডু বলেন স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল সরকার আদিবাসীদের এই আন্দোলনের ফলে নতুন করে সিআরআই রিপোর্ট নিয়ে ভাবতে বাধ্য হবে।
সন্ধ্যা ৬ টায় পূর্ব ঘোষণামতো অবরোধ উঠে যায় মেমারি চেকপোষ্ট জিটি রোড থেকে।

নূর আহামেদ, মেমারি

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারিতে আদিবাসী সমাজের ডাকে জিটি রোড অবরোধ

আপডেট : ৯ জুন ২০২৩, শুক্রবার