১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

নবীনবরণ ও কবি দিবস পালিত হল মামূন ন্যাশনাল স্কুল, পানাগড়, গার্লস শাখায়

নিজস্ব সংবাদদাতা : ১লা জুন,বৃহঃস্পতিবার, মরহুম গোলাম আহমাদ মোর্তজা (রহ.)সাহেবের প্রতিষ্ঠিত মামূন ন্যাশনাল স্কুল, পানাগড়, গার্লস শাখায় কবি দিবস পালিত হল। দুই কবির(বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম) জন্মদিন উপলক্ষে কবি দিবস অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে নবাগত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানও হয়। পঞ্চম হতে নবম শ্রেণির ও একাদশ শ্রেণির প্রায় দুই শতাধিক ছাত্রীকে ফুল কলম ও অন্যান্য সামগ্রী দিয়ে বরণ করা হয়। নতুন ছাত্রীরা এই রকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

ছাত্রীদের কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেরাত পাঠ করে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাইনা খাতুনএবং তা বাংলা ও ইংরেজিতে যথাক্রমে অনুবাদ করে আফরিন মির্জা (পঞ্চম শ্রেণি)ও মাহানাজ পারভীন(পঞ্চম শ্রেণি) l এই অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন বিদ্যালয়ের গণিতের শিক্ষক সুজিত মন্ডল। এই অনুষ্ঠানে অসংখ্য ছাত্রী কবিতা আবৃত্তি,নজরুল ও রবীন্দ্র সংগীত পাঠ ,ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, ইসলামিক গজল ,বিতর্ক সভা ইত্যাদি নানা ইভেন্টে অংশগ্রহণ করে। নবম শ্রেণির ছাত্রী রেহেনা সুলতানা ও সানি খাতুন অনুষ্ঠানের সঞ্চালিকার দায়িত্বে ছিল।
সমগ্র অনুষ্ঠানটি তারা ইংরেজিতে পরিচালনা করে।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম এর জীবনের নানা দিক, জীবনাদর্শ, বর্তমান জনজীবনে তাঁদের প্রয়োজনীয়তা ও আদর্শ সমাজ ভাবনা ইত্যাদি বিষয় বক্তৃতায় তুলে ধরেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার কাজী মোহাম্মদ ত্বহসিন, আব্দুল লতিফ, আব্দুর রশিদ, কাজী আসিফ ইকবাল ও অন্যান্য শিক্ষক -শিক্ষিকা মন্ডলী এবং এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শুরু হয় সকাল দশটায় এবং চলে সারাদিন ব্যাপী।।কবিতা আবৃতি,গান, ক্যুইজ, ছাত্রীদের বক্তৃতা ইত্যাদি উপস্থিত সকলকে বিমুগ্ধ করে। পবিত্র কোরান শরীফের অংশবিশেষ পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা আর সভাপতির সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই রকম একটা মনোজ্ঞ এবং মানবাহী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সকলেই আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নবীনবরণ ও কবি দিবস পালিত হল মামূন ন্যাশনাল স্কুল, পানাগড়, গার্লস শাখায়

আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার