৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলীগড়ে সারাভারত ক্ষেত মজুর ইউনিয়নের অবস্থান ও ধর্না

খান আরশাদ, বীরভূম :বীরভূমের রাজনগর ব্লকের আলীগড়ে গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন স্থানে বিভিন্ন দাবির ভিত্তিতে রাজনগর ব্লক কমিটির পক্ষ থেকে এই অবস্থান ও ধর্না কর্মসূচি আয়োজিত হল।

১০০ দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে , ১০০ দিনের কাজের বকেয়া মজুরি দিতে হবে, গরিব মানুষকে আবাস যোজনার বাড়ি প্রদান করতে হবে প্রভৃতি বিভিন্ন দাবি জানিয়ে বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিবিরুদ্ধ কার্যকলাপের প্রতিবাদ করেন সংগঠনের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা ব্লক সভাপতি উত্তম মিস্ত্রি, ব্লক সম্পাদক বিশ্বনাথ মাল সহ অন্যান্যরা।

ভোট পরবর্তী হিংসার কারণে গ্রেফতার হওয়া দলীয় কর্মীদের সাহায্য করতে কল্যাণকে নির্দেশ মমতার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আলীগড়ে সারাভারত ক্ষেত মজুর ইউনিয়নের অবস্থান ও ধর্না

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার