সেখ সামসুদ্দিন : ২৮ মেঃ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের চূড়ান্ত ফল প্রকাশে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এর ছাত্র অপূর্ব মন্ডল ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অর্জন করে। বাবার সাহচর্য না থাকলেও শিক্ষিকা মায়ের তত্বাবধানে তার এই সাফল্য বলে জানায় অপূর্ব। ভবিষ্যতে চিকিৎসক হয়ে সামাজিক দায়িত্ব পালনের লক্ষ্য। আজ মেমারি বিধানসভার বিধায়কের উদ্যোগে তার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানানো হয়। বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ১ ব্লক এসসি ওবিসি সেলের সভাপতি তাপস বিশ্বাস, মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি আশীষ ঘোষদস্তিদার, বিধায়ক অফিস সেক্রেটারি গণেশ বিশ্বাস, ১০ নম্বর ওয়ার্ড সভাপতি সোনা বিশ্বাস, সদস্য সমরেন্দ্রনাথ দাশগুপ্ত, সৌম্যকান্তি সিনহা, স্নেহাশীষ ঘোষদস্তিদার, রাজকুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























