নিজস্ব সংবাদদাতা :কাল থেকে পাহাড়ে শুরু হয়েছে বৃষ্টি।গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি।সাথে সাথে শিল।হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় তাপমাত্রা অনেকটাই নেমে যায় অনেকটা। পর্যটকেরা পাহাড়ে বৃষ্টি দেখতে বাইরে বের হয়ে আসেন। বৃষ্টির কারনে গতকাল দার্জিলিং এর পর্যটকদের অনেকেই সমতলে ফেরার পরিকল্পনা বাতিল করে দেন। পর্যটকেরা জানিয়েছেন বৃষ্টির কারনে তারা আরো কয়েকদিন পাহাড়ে থাকবেন। গতকাল বিকেলে প্রথমে বৃষ্টি এবং পরে শিল পড়তে শুরু হওয়ায় বহু মানুষ বাইরে বেরিয়ে আসেন।ঘুমে বহু পর্যটক ছাতা নিয়ে বৃষ্টি দেখতে বাইরে চলে আসেন। অবশ্য বৃষ্টির কারনে পাহাড়গামী বহ গাড়ি আটকে যান। গাড়ি আটকে যাওয়ায় পাহাড় থেকে নামা বহু মানুষ আটকে যান। তবে গতকাল এবং আজ দার্জিলিং এর বৃষ্টি আনন্দ দিয়েছে পাহাড়ে আসা পর্যটকদের।অনেকেই জানিয়েছেন বহু চেষ্টার পরে দার্জিলিং এ এসে বৃষ্টি দেখার সৌভাগ্য তাদের পাহাড়ে আসা সার্থক হয়েছে।
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















