আর এ মণ্ডল, ইন্দাস : প্রতি বছরের ন্যায় মাননীয়া মুখ্যমন্ত্রীর পবিত্র রমজান উপলক্ষ্যে রাজ্যের ইমাম সাহেব সহ মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভ কামনা করে যে, “শুভেচ্ছা বার্তা,” আন্তরিকতার সাথে পাঠান তা প্রশাসনের মাধ্যমে প্রতিটি ব্লক স্তরে “শুভেচ্ছা বার্তা,” ইমামদের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার জুম্মার নামাজ বাদ বেলা ২ টার পর বাঁকুড়া জেলার ইন্দাস পঞ্চায়েত সমিতি ও ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন দফতরের মাধ্যমে তথা ব্লকের মসজিদ সমূহের ইমাম সাহেবদের হাতে মাননীয়া মুখ্যমন্ত্রীর “শুভেচ্ছা বার্তা” সহ মিষ্টান্নের প্যাকেট তুলে দেন, ব্লকের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী মহাশয়া ও পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন,ইন্দাস বি এল এন্ড এল আর ও দীপঙ্কর সাহা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা জাহানার সিদ্দিকী। উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সভাপতি জনাব কাজী শাহাবুদ্দিন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং পঞ্চায়েত সমিতির সদস্যগণ। শুভেচ্ছা বার্তাটি পড়ে শোনান পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন।।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
রমজান উপলক্ষ্যে ইমামদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রদান ইন্দাসে
-
নতুন গতি - আপডেট : ২ এপ্রিল ২০২৩, রবিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















