নূর আহমেদ : মেমারি, ২৪ মার্চ,বৃহস্পতিবার বিকেলে রসুলপুরে ট্রেনে কাটা এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধারকে চাঞ্চল্য, ঘটনাস্থলে রেল পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম- অলোক মিত্র, বয়স ৪৩ বছর বাড়ির রসুলপুর আমবাগান এলাকায়। জানা যায়, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্যের জেরে মানসিক অবসাদে বৃহস্পতিবার বিকালে রসুলপুর রেলগেট সংলগ্ন এলাকায়, বর্ধমান থেকে হাওড়া গামী কবিগুরু এক্সপ্রেস ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের। মৃত অলোক মিত্রের বিয়ে হল ৬ বছর তাদের ৫ বছরের একটি মেয়ে আছে বলে জানা যায়। ঘটনাস্থলে রেল পুলিশের আধিকারিকরা উপস্থিত হয়ে দেহ উদ্ধার করে, এবং ওই ব্যক্তির দেহ বর্ধমানে ময়নাতদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া আর রসুলপুর আম বাগান এলাকায়, গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















