নিজস্ব সংবাদদাতা :মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও বাড়তি গুরুত্ব জেলা পুলিশের। উচ্চমাধ্যমিকের প্রথম দিনে রাস্তার পাশে অপেক্ষারত পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল ধূপগুড়ি (Dhupguri) ট্রাফিক গার্ড। এদিন পাঁচ পরীক্ষার্থীকে গোঁসাইহাট রাজামোহন হাইস্কুলে পৌঁছে দেয় পুলিশ। ট্রাফিক গার্ড সূত্রে খবর, এশিয়ান হাইওয়ের পাশে দাঁড়িয়েছিল কয়েকজন পরীক্ষার্থী। তারা জানায় গাড়ি না পাওয়ায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছিল। তড়িঘড়ি ট্রাফিক ওসি সুবীর সাহা পাঁচ পরীক্ষার্থীকে গাড়িতে তুলে রওনা হন কেন্দ্রের দিকে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছেও দেন।পাশাপাশি এশিয়ান হাইওয়ে এবং জাতীয় সড়কে ধূপগুড়ি ট্রাফিক গার্ড ও পুলিশের অতিরিক্ত টহলদারি চলছে। মূলত পরীক্ষার্থীদের সমস্যা হলে তা দ্রুত মেটানো এবং যানজট কাটাতেই এই উদ্যোগ
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























