১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

৭৭টি এক পয়সার কয়েন দিয়ে ক্ষুদ্রতম ভারতীয় মানচিত্র একে স্থান বুক অফ রেকর্ডসে

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : এবারে ৭৭টি এক পয়সার কয়েন দিয়ে ক্ষুদ্রতম ভারতীয় মানচিত্র এঁকে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম তুললেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ছেলে অমরজিৎ মন্ডল। সোমবার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে অমরজিৎ মন্ডলের নাম ঘোষণা হতেই কার্যত উচ্ছাসিত হয়ে ওঠেন তিনি ও তার পরিবার। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার শেরপুর গ্রামের বাসিন্দা অমরজিৎ মন্ডল। পেশায় স্কুল শিক্ষক হলেও তিনি একজন সাহিত্যপ্রেমীও বটে। অমরজিৎ বাবু বর্তমানে সুতির শাহজাদপুর হাই স্কুলে কর্মরত রয়েছেন, দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে নাম তুলে মরিয়া প্রেচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি বিগত ১০ বছর ধরে সংগ্রহ করে রাখা এক পয়সা কয়েন দিয়ে মাত্র ২৪ সেমি x ২০ সেমি মাপে সবচেয়ে ছোট ভারতীয় ম্যাপ আঁকেন অমরজিৎ মন্ডল। তারপরেই পাঠিয়ে দেন ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে। ২২শে এপ্রিল ২০২২ ফাইনাল পর্ব হওয়ার পর সোমবার প্রকাশিত হয় রেকর্ডস এর তালিকা, সেখানেই এলাকার মুখ উজ্জ্বল করে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে নাম তুলতে সক্ষম হন অমরজিৎ মন্ডল।

নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত উচ্ছ্বাসিত হয়ে ওঠেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরে ওঠে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৭৭টি এক পয়সার কয়েন দিয়ে ক্ষুদ্রতম ভারতীয় মানচিত্র একে স্থান বুক অফ রেকর্ডসে

আপডেট : ১১ মে ২০২২, বুধবার