নতুন গতি নিউজ ডেস্ক: জমিয়ত কখনোই পাকিস্তান চায়নি।বাংলাদেশ চায়নি।আজ অখন্ড ভারত থাকলে চীন ও আমেরিকা আমাদেরকে চোখ রাঙাতে পারতো না । ভারতবর্ষই সারা বিশ্বকে পরিচালনা করত ।আমরা ভারতকে ফের ভাগ করার চক্রান্তকে রুখব ।আজকের মঞ্চ প্রমাণ করে আমরা এখানে হিন্দু – মুসলিম – বৌদ্ধ খ্রিস্টান একতা বদ্ধ। আমি ঘোষণা করতে চাই যদি এই এন আর সি নিয়ে কোন ও বাড়াবাড়ি করার চেষ্টা হয় ,তবে বি জে পির নেতারা বাড়ির বাইরে বের হতে পারবে না ।প্রয়োজনে মাথায় কাফন বেঁধে রাস্তায় নামব । আমাদের আরএসএসের কাছে আমাদের দেশ ভক্তি শিখতে হবে না । এরা কোন দিন দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি । বরং বিরোধীতা করেছে । সিদ্দীকুল্লাহ চৌধুরী এদিন মহাজাতি সদনের মঞ্চ থেকে হিন্দু – মুসলিম বিশিষ্ঠ আইনজীবি দের নিয়ে একটি লিগ্যাল সেল গঠনের ঘোষণা দেন ।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
জমিয়তে উলামায়ে হিন্দ কখনো পাকিস্তান, বাংলাদেশ চাইনি : মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী
-
নতুন গতি - আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















