২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

গোষ্ঠপালকে শ্রদ্ধা নিবেদন ময়দানে, প্রভাতী অনুষ্ঠানে স্মরণ কিংবদন্তিকে

দেবজিৎ মুখার্জী, কলকাতা: কিংবদন্তি ফুটবলার গোষ্ঠপালের ১৩০তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হল কলকাতার ময়দানে। বৃহস্পতিবার সকালে তাঁর মূর্তির পাদদেশে এক প্রভাতী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সচিব সামসুল আলম, মুখ্য কোচ ও প্রাক্তন ফুটবলার জুলফিকার আলী এবং ইছাপুর শিবাজী সংঘ ফুটবল অ্যাকাডেমির গেম সেক্রেটারি মহম্মদ জিন্না মূর্তিতে মাল্যদান করেন। পরে ক্লাবের ক্ষুদে ফুটবলাররাও একে একে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাব সচিব সামসুল আলম গোষ্ঠপালের বর্ণময় ফুটবল জীবন এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেছেন, “গোষ্ঠপাল শুধু একজন মহান ফুটবলারই নন, দেশের স্বাধীনতা সংগ্রামেও তাঁর অবদান স্মরণীয়। তাঁর জীবন আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। গোষ্ঠপালের ১৩০তম জন্ম বার্ষিকীকে সামনে রেখে বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘গোষ্ঠপাল চ্যাম্পিয়নস ব্লু কাবস লিগ’, ‘যুব ফুটবল লিগ’ এবং গোষ্ঠপালের জীবন, সংগ্রাম ও আদর্শ নিয়ে সেমিনার।
তিনি আরও বলেছেন, “এই উদ্যোগগুলির মূল লক্ষ্য নতুন প্রজন্মের মধ্যে গোষ্ঠ পালের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। আগামী দিনের ফুটবলাররা যেন শুধু খেলায় দক্ষ হয়ে না ওঠে, তাঁর জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে একজন উন্নত চরিত্রের মানুষ হিসেবেও গড়ে ওঠে—এটাই আমাদের প্রধান লক্ষ্য।”

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মালতী রাভার বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গোষ্ঠপালকে শ্রদ্ধা নিবেদন ময়দানে, প্রভাতী অনুষ্ঠানে স্মরণ কিংবদন্তিকে

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার