১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

জুটমিলের ওই গুদাম থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদক:- ঘটনা হাওড়ার একটি জুটমিলে। নিরিবিলিতে এলাকার বাচ্চারা বল খেলছিল রবিবারের সকালে। কিন্তু হঠাৎ তাদের চোখ গেল অন্য দিকে। এরপর গুদামের (Howrah News) মধ্যে যে দৃশ্য দেখল এলাকাবাসী, চোখ কপালে তাদের। জুটমিলের ওই গুদাম থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে একটি পরিত্যক্ত জুটমিলের গুদাম থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার। জানা গিয়েছে, মৃতের নাম পবন যাদব (৩০)। রবিবার সকালেওই যুবককে ঝুলতে দেখেন স্থানীয় বাচ্চারা।গুদামের কাছে ক্রিকেট খেলছিল স্থানীয় কচিকাঁচারা। এরপরই চোখে পড়ে তাদের কিছু একটা ঝুলছে (Howrah News) । শিউরে ওঠা দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের ডেকে আনে তারাই। খবর দেওয়া হয় হাওড়া থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহ। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বাড়ি ঘটনাস্থলের পাশেই। গ্র্যান্ড ফরশোর রোডে। গত শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে তারপর আর বাড়ি ফেরেননি তিনি।প্রাথমিক তদন্তে নেমে হাওড়া থানার পুলিশের অনুমান, আর্থিক অনটনের জেরে মানসিক অবসাদ। আর সেই থেকেই আত্মহত্যা করেছেন পবন। পুলিশ সূত্রে খবর, করোনা পরিস্থিতির আগে স্কুলবাসের খালাসির কাজ করতেন পবন। তারপর তাঁর কাজ চলে যায় (Howrah News)। সেই থেকেই আর্থিক অনটন ও মানসিক অবসাদ শুরু হয়।মৃত যুবকের প্রতিবেশীরা জানান, “সম্প্রতি জুয়া খেলার সঙ্গে জড়িয়ে পড়েন পবন। প্রায় নিত্যদিনই ওই যুবক ফরশোর রোডের ধারে বিভিন্ন কারখানার পরিত্যক্ত গুদামের মধ্যে চালক ও খালাসিদের সঙ্গে বসে জুয়া খেলেতেন তিনি। তাদের অনুমান জুয়া খেলতে গিয়েই তিনি খুন হয়ে থাকতে পারেন। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের পরিবারের তরফে হাওড়া থানায় খুনের কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।পুলিশ সূত্রেও জানা গিয়েছে, যে পরিতক্ত গুদামটিতে পবনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেখানে প্রায়ই প্রতি রাতেই মদ, জুয়া ও সাট্টার আসর বসে। ওই আসরে যুবকটির নিয়মিত যাতাযাতও ছিল বলেও প্রাথমিক তদন্তে পুলিশের দাবি। ওই জুয়ার আড্ডায় পুলিশ একাধিকবার তল্লাশি অভিযান চালালেও এই অপরাধ বন্ধ হয়নি। তাদের একইসঙ্গে দাবি, নিবার রাতে ওই জুয়ার আড্ডায় ওই যুবক গিয়েছিল কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অধিকারীরা। তবে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জুটমিলের ওই গুদাম থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ

আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার