২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রানাঘাট হাসপাতালে সাধারণ রোগীদের মাঝে মৃতদেহ পড়ে থাকলো ১৬ ঘন্টা

নিজস্ব প্রতিনিধি,নতুন গতি, নদীয়া:রানাঘাট হাসপাতালে সাধারণ রোগীদের মাঝে মৃতদেহ পরে থাকলো ১৬ ঘন্টাঃ বিকেল বিষ খেয়ে রানাঘাট হাসপাতালে ভর্তি হয় আঁইসমালী রাখালগাছির বাসিন্দা রসুল মন্ডল(৪৮)। সন্ধ্যেতেই তার মৃত্যু হয়। এরপর থেকে পুরুষ জেনারেল বেডের মেঝেতে পরে থাকে মৃতদেহটি।রাত পেড়িয়ে সকাল হয়ে গেলেও মৃতদেহ সেখান থেকে সরায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহ থেকে বাজে গন্ধ বের হতে শুরু করলেও রোগীদের মাঝেই ছিল মৃতদেহটি। শেষে রোগীর আত্মীয়দের চাপে আজ সকাল ১১ টা নাগাদ মৃতদেহটি সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এভাবে ১৬ ঘন্টা মৃতদেহের পাশে থেকে আতঙ্কিত সাধারণ রোগীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মৃত ব্যক্তির নাম ও বয়স নিয়ে কিছু সমস্যা ছিল তাই মৃতদেহটি ময়নাতদন্তের ঘরে ঢোকানো হয়নি।

কোর্টপাড়ায় শোকের ছায়া! না ফেরার দেশে বর্ষীয়ান আইনজীবী ফিরোজ এডুলজি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রানাঘাট হাসপাতালে সাধারণ রোগীদের মাঝে মৃতদেহ পড়ে থাকলো ১৬ ঘন্টা

আপডেট : ৩ জুলাই ২০১৯, বুধবার