নিজস্ব সংবাদদাতা : মাও নামাঙ্কিত পোস্টার গড়বেতাতে, আতঙ্ক এলাকায় জঙ্গলমহল এলাকাজুড়ে মাওবাদী নাশকতার আতঙ্কে হাই এলার্ট জারি রয়েছে, এরই মাঝে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। তাহলে কি সেই কালোদিন ফিরে আসতে চলেছে জঙ্গলমহল জুড়ে? বৃহস্পতিবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়লো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন তথা পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গণগনিতে। পোস্টারে লেখা আছে মাওবাদী জিন্দাবাদ,ফরেস্ট লান্ড ভূমিহীন আদিবাসীদের অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে(C.P.I মাওবাদী)। এই পোস্টার গুলো উদ্ধার করে গড়বেতা থানার পুলিশ। অনুমান স্থানীয় দুষ্কৃতিরাই এ কাজ করেছে । জেলা পুলিশ সুপার বলেন পোস্টার কারা দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেউ গ্রেপ্তার হয়নি।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মাও নামাঙ্কিত পোস্টার গড়বেতাতে, আতঙ্ক এলাকায় জঙ্গলমহল এলাকাজুড়ে মাওবাদী নাশকতার আতঙ্কে হাই এলার্ট জারি রয়েছে
-
নতুন গতি - আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























