১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

খড়গ্রাম থানার দুই গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নিযুক্ত হল

  • নতুন গতি
  • আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 15

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গাম থানা জয়পুর ও মহিষার দুই গ্রামপঞ্চায়েতে নতুনভাবে প্রধান নিযুক্ত হলো সোমবার। মহিসার গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নিযুক্ত হলেন টিকু রানী মন্ডল মহিষার গ্রামপঞ্চায়েতের 11 জন সদস্যের মধ্যে 10 জন সদস্যকে নিয়ে টিকু রানী মন্ডল নতুন প্রধান হলেন, বিগত কয়েকদিন আগে মহিষার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান টিকুলা ঘোষ শারীরিক অসুস্থতার জন্য প্রধান পদ থেকে ইস্তফা দেন যার জেরে এতদিন ধরে মহিষার গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ খালি ছিল, নতুন ভাবে প্রধানের দায়িত্ব পেয়ে টুকু রানী মন্ডল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে বহাল রেখে মহিষার গ্রামপঞ্চায়েতের উন্নয়নে সামিল হবেন তিনি।

অন্যদিকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার জয়পুর অঞ্চলের নতুনভাবে প্রধানের দায়িত্ব পেলেন রাধাশ্যাম ঘোষ। জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস সাহা শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আগে প্রধান পদ থেকে ইস্তফা দেন যার জেরে এতদিন জয়পুর গ্রামপঞ্চায়েতে প্রধান পদ খালি ছিল, নতুনভাবে প্রধান নিযুক্ত হয় রাধাশ্যাম ঘোষ জানিয়েছেন সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব রাধাশ্যাম ঘোষ।

সব মিলিয়ে শোবার খড়গ্রামের দুই গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নিযুক্ত হওয়াকে কেন্দ্র করে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছিল এলাকায় তবে নতুন করে দুই প্রধান নিযুক্ত হওয়ার পর সব জল্পনার অবসান ঘটেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খড়গ্রাম থানার দুই গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নিযুক্ত হল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার