১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩
১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩

ভারতে মেসি আসবে ‘ভুয়া’ প্রচারণা চালিয়ে ১৬২ কোটি টাকার জালিয়াতি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের কেরালা সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা চালানো হলেও পুরো বিষয়টি স্রেফ একটি ‘ভাঁওতাবাজি’ ছিল বলে দাবি করেছে রাজ্যটির নতুন প্রশাসন।
আর্জেন্টিনা দল নিজেরাও জানতো না যে তারা কেরালায় খেলতে আসবে। এই সফর আয়োজনের নামে প্রায় ১৬২ কোটি টাকার আর্থিক জালিয়াতির তথ্য পাওয়া গেছে।
কেরালা সরকারের ক্রীড়া বিভাগের প্রাথমিক তদন্তে এই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। ক্রীড়ামন্ত্রী ও জে জানিশকে দেওয়া বিশেষ সচিব এন প্রশান্তের একটি রিপোর্টে বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং পূর্ণাঙ্গ তদন্তের জন্য মামলাটি ভিজিল্যান্স বিভাগ ও কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া প্রয়োজন। ইতিমধ্যে এই তদন্ত রিপোর্ট কেরালার মুখ্যমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে।
আর্জেন্টিনা দলকে ভারত সফরে আনার মূল উদ্যোক্তা ছিল ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’ (আরবিসি) নামের একটি প্রতিষ্ঠান। আয়োজকদের দাবি ছিল, কেরালা সফরের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) আগাম প্রায় ১২৬ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে তদন্তে জানা গেছে, এএফএকে অর্থ পাঠানোর পক্ষে বা দলটির প্রাপ্তি স্বীকারের কোনো ধরনের বৈধ নথি দেখাতে পারেনি আরবিসি।
এর আগেও মেসিদের কেরালা সফরের কথা প্রচার করে রাজ্যজুড়ে এবং বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি করা হয়েছিল। শত কোটি টাকার স্পন্সরও জোগাড়ের চেষ্টা চলছিল।

আল-আরাবিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্ট বেঙ্গল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভারতে মেসি আসবে ‘ভুয়া’ প্রচারণা চালিয়ে ১৬২ কোটি টাকার জালিয়াতি

আপডেট : ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার