স্পোর্টস ডেস্ক: ফিফার প্রতিযোগিতাগুলোর শেয়ার বিক্রির ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে তৈরি হওয়া তীব্র অস্থিরতা যেন কমছেই না। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই পদক্ষেপের প্রতিবাদে তাঁরই তিনজন সহসভাপতি এবার আলাদা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু করেছেন।
সোমবার এক যৌথ চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন এই শীর্ষ নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
ফিফা বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা প্রকাশের পরেই জরুরি সভায় বসে উয়েফার ৫৫টি সদস্য সংস্থা। সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। তীব্র বিরোধিতার মুখে ফিফা পরে এই পরিকল্পনা বাতিল করে এবং ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। তবে উয়েফা তাদের বর্জনের সিদ্ধান্তে অনড় থাকে।
উয়েফার এই অবস্থানকে সমর্থন জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা (কনক্যাকাফ)। তিন মহাদেশীয় সংস্থা যৌথভাবে চিঠি দিয়ে ইনফান্তিনোর প্রতি অনাস্থা প্রকাশ করেছে। চিঠিটি যৌথভাবে পাঠিয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন, এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম ও কনক্যাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি। তাঁরা তিনজনই ফিফার সহসভাপতি।
‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, উয়েফা, এএফসি ও কনক্যাকাফের শীর্ষ নেতারা ভাবছেন—বিশ্বকাপ বর্জনের হুমকি বাস্তবায়ন করা হলে ফুটবলাররা যেন বিকল্প প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। তবে সম্ভাব্য এই টুর্নামেন্টগুলোর কাঠামো কেমন হবে, তা নিয়ে আলোচনা এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। নেতারা সব ধরনের পথই খোলা রাখছেন।
নতুন গতি 

























