০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২২ ভাদ্র ১৪৩৩

লিভারপুল কেনার পথে আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ফেসবুক সহ প্রতিষ্ঠাতা,জোটটির নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ–ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়া

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের প্রায় এক–তৃতীয়াংশ শেয়ার বিক্রির বিষয়ে আলোচনা বেশ এগিয়ে গেছে। ক্লাবটির মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ, সংক্ষেপে এফএসজি, একটি বিনিয়োগকারী জোটের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এ তথ্য জানিয়েছে।
জোটটির নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ–ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়া। তিনি ভারতের ধনকুবের লক্ষী মিত্তালের জামাতা। জোটে আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিনও। গত প্রায় তিন মাস ধরে এফএসজির সঙ্গে তাদের আলোচনা চলছে। দ্য টাইমসকে একটি সূত্র বলেছে, ‘আলোচনা চলছে, তবে বিষয়টি ইতিবাচক দিকে এগোচ্ছে।’
স্কাই নিউজের দাবি, আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত চুক্তিতে লিভারপুলের মূল্য ধরা হচ্ছে প্রায় ৪৫০ কোটি পাউন্ড। চুক্তি হলে অ্যানফিল্ডের ক্লাবটির যৌথ মালিকানায় যুক্ত হবেন বিশ্বের শীর্ষ ধনী কয়েকজন ব্যবসায়ী।

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লিভারপুল কেনার পথে আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ফেসবুক সহ প্রতিষ্ঠাতা,জোটটির নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ–ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়া

আপডেট : ১২ অগাস্ট ২০২৬, বুধবার