২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবিটিএ’র শতবর্ষ উদযাপনের সূচনা মেদিনীপুরে

  • নতুন গতি
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২০, বৃহস্পতিবার
  • 2

শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-পশ্চিম মেদিনীপুরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) শতবর্ষ পদার্পণ উৎসবের সূচনা হলো। বৃহস্পতিবার সকালে সমিতির শততম প্রতিষ্ঠা দিবসে এ বি টি এ এর রবীন্দ্রনগরে অবস্থিত জেলার সদর দপ্তর গোলোকপতি ভবনে সমিতির বর্ষীয়ান নেতৃত্ব শক্তিপ্রসাদ মিত্র সংগঠনের পতাকা উত্তোলন করেন ।

এরপর উপস্থিত নেতৃত্ব ও সংগঠক সদস্য-সদস্যাবৃন্দগণ শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন । সমিতির প্রতিষ্ঠা এবং একশো বছরের সংগ্রামী ঐতিহ্য বিষয়ে আলোচনা করেন সমিতির সদর মহকুমা শাখার সম্পাদক জগন্নাথ খান। উপস্থিত ছিলেন জেলা কোষাধ্যক্ষ সত্যকিংকর হাজরা,সদর মহকুমা সভানেত্রী সবিতা মান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য-সদস্যাগন। উল্লেখ্য যে, পরাধীন ভারতবর্ষে ১৯২১ সালের ৬ই ফেব্রুয়ারি তৎকালীন পূর্ববঙ্গের রংপুর জেলার গাইবান্ধা শহরে গাইবান্ধা হাইস্কুলে আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের সভাপতিত্বে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি প্রতিষ্ঠা হয়।

চিনের কয়লাখানিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু অন্তত ৯০ জনের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবিটিএ’র শতবর্ষ উদযাপনের সূচনা মেদিনীপুরে

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২০, বৃহস্পতিবার