১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩

ঈদ উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচী সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টায় সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত অধিকারীক শ্রী সুমিত বিশ্বাস এর বিষেশ সহযোগিতায় ঈদ উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ করলো সাগরদিঘী এস.এন উচ্চবিদ্যালয়ে। ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। ঈদ মানে মানুষের প্রতি আমাদের ভালোবাসা। চলছে ২২ তম পবিত্র মাহে রমজান মাস, আর এই পবিত্র দিনে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের বিশেষ কর্মসূচি গ্রহণ করল, পবিত্র ঈদ কে সামনে রেখে সাগরদিঘী এলাকার ২৫০ জন দুঃস্থ শিশু, পুরুষ -মহিলাদের শাড়ি, লুঙ্গি ও জামাকাপড় বিতরণ করলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘী সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুরজিৎ চ্যাটার্জী, সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত, সাগরদিঘী গ্রাম পঞ্চায়েত প্রধান জীতু দাস, বিশিষ্ট নাট্যকার রবীন দও, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বাধিক পাঠিত

ডাকাতির আগেই পুলিশের জালে ডাকাত দল ৷ হরিশ্চন্দ্রপুরের বটতলা থেকে ধৃত চার ডাকাত নতুন গতি প্রতিবেদন,হরিশ্চন্দ্রপুর,৮ ডিসেম্বর: ডাকাতির আগেই পুলিশের জালে ডাকাত দল ৷ হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল জিপির বটতলা এলাকা থেকে ধারালো অস্ত্র-সহ ধৃত চার ডাকাত ।ভেস্তে গেল ডাকাতির ছক ৷ গোপনসূত্রে পুলিশ জানতে পারে, হরিশ্চন্দ্রপুর এলাকায় বেশ কয়েক দিন ধরে কিছু অজ্ঞাতপরিচয় লোকজনের আসা যাওয়া লেগে রয়েছে ৷সেইমত পুলিশ এলাকায় ফাঁদ পাতলে শনিবার গভীর রাতে চাচল গামি ৮১ নং জাতীয় সড়কের ধারে ইটভাটার নিকটে হাতেনাতে ধরে ফেলে চার ডাকাতকে ৷ বাকি আরও বেশ কয়েক জন পালায় । ধৃতদের নাম নুর আলম (২১), জানারুল হক (২১), নাসিম আক্তার (২০) ও মহম্মদ শরীফ (৩৬)।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি তরবারি, সাবল ও টর্চ লাইট পুলিশ সূত্রে জানা যায়, বড়োসড়ো ডাকাতি করার উদ্দেশ্যেই এদিন তারা ঘটনাস্থলে জড়ো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দলের ৪ জনকে ধরে ফেলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। জানা যায় ৪ জনের বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন এলাকায়। নুর আলম ও জানারুল হকের বাড়ি কড়িয়ালি এলাকার সোনাপুর গ্রামে। নাসিম আক্তারের বাড়ি হরিশ্চন্দ্রপুরের নিউ সাদলী চক এলাকায়। মহম্মদ শরিফের বাড়ি হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি এলাকায়।ধৃতদের আজ চাচোল মহাকুমা আদালতে তোলা হয়।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঈদ উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচী সাগরদিঘীতে

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার