২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

স্কুলের রূপ বদলে হয়ে গেল রেলগাড়ি! অবাক কান্ড শিলিগুড়ি শহর লাগোয়া একটি স্কুলে

শিলিগুড়ি: স্কুলের রূপ বদলে হয়ে গেল রেলগাড়ি। অবাক কান্ড শিলিগুড়ি শহর লাগোয়া একটি স্কুলে। পথের পাচালির অপুর অবাক বিষ্ময়ে রেলগাড়ি দেখতে যাওয়ার গল্প অনেক শিশুমনেই প্রভাব ফেলে। গ্রামে গঞ্জে এখনও একদল শিশু জড়ো হয়ে রেলগাড়ি রেলগাড়ি খেলা খেলে থাকে। শিশুদের মনে রেলগাড়ির প্রতি যে একটা আলাদা আকর্ষণ রয়েছে তা এই উদাহরণ গুলি থেকেই স্পষ্ট । তাই শুধুমাত্র পড়াশুনার গন্ডির মধ্যে আবদ্ধ না থেকে পড়া পড়া খেলার অনুভুতি মনে জাগরিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেলগাড়ির কামরার রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এতে একদিকে যেমন পড়ুয়াদের স্কুলমুখি করা গেছে অন্যদিকে চিরাচরিত স্কুলের চারদেওয়ালের মরচে ধরা রঙ আলাদা মাত্রা পেয়েছে। এই স্কুলটি শিলিগুড়ি শহরের অদূরে জঙ্গল ঘেরা রাজগঞ্জ ব্লকের শিমূলগুড়িতে। স্কুলটির নাম সি এস প্রাথমিক বিদ্যালয়। ২০১৯ সালে স্কুলটির পোড়ামাটির রূপ বদলে সর্বসম্মতিক্রমে রেলগাড়ির কামরার রূপ দেওয়ার সিদ্ধান্ত হয়। স্কুলের ১০৩ জন পড়ুয়া সকলেই নিয়মিত স্কুলে আসে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কান্তি সরকার জানান, বিশেষজ্ঞদের মতে নতুন ধারণায়, নতুন আঙ্গিকে যদি শৈশবকে পড়াশোনার বন্ধনে আবদ্ধ করা যায় তাতে পড়াশুনার প্রতি শিশুরা বেশি করে আকৃষ্ট হয়। তাই এই চিন্তা ভাবনা।

আমাদের চেষ্টা থাকবে কিভাবে শিশুদের আকর্ষন করা যায়।কারন অনেকেই বাড়িতে ঠিক পরিবেশ পান না।এর ফলে শিশুদের মনও ক্ষতিগ্রস্ত হয়।তাই শিশুরা যাতে ইষ্কুলে গিয়ে ফুর্তি করে পড়াশোনা করতে পারে সেই কারনেই এই চিন্তাভাবনা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্কুলের রূপ বদলে হয়ে গেল রেলগাড়ি! অবাক কান্ড শিলিগুড়ি শহর লাগোয়া একটি স্কুলে

আপডেট : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার