২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কালিয়াচক ডক্টরস ক্লাবের উদ্যোগে পালিত হল চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮ তম জন্মদিন ও “বিশ্ব হোমিওপ্যাথি” দিবস

নাজমুস সাহাদাত , কালিয়াচক : মালদার কালিয়াচকের মাস্টারপাড়ায় কালিয়াচক ডক্টরস ক্লাবের উদ্যোগে একটি বেসরকারি নার্সিংহোমের কনফারেন্স সভাঘরে সাড়ম্বরে পালিত হল চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮ তম জন্মদিন ও “বিশ্ব হোমিওপ্যাথি” দিবস ।  উল্লেখ্য , হোমিওপ্যাথি হল একটি ছদ্মবৈজ্ঞানিক বিকল্প চিকিৎসা পদ্ধতি ১৭৯৬ সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এটি আবিষ্কার করেন । আজ ১০ ই এপ্রিল তাঁর জন্মদিন কে অনুসরণ করে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে এই দিনটিকে এই বছর প্রথম “বিশ্ব হোমিওপ্যাথি” দিবস হিসেবে উদযাপন করার নির্দেশ দিয়েছেন ।

অতএব আজ চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মদিন কে স্মরণ করে তাঁর ছবিতে মাল্যদান ও প্রনাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয় । এবং সংগীত শিল্পী তাপস রায় এর উদ্বোধনী সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান পর্ব আরম্ভ হয় ।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালিয়াচক ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সেলিম হাবিব সরদার , কালিয়াচক থানার এসআই সৌম্যজিত মল্লিক , কালিয়াচক মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ জামালুদ্দিন , কালিয়াচক ডক্টরস ক্লাবের সম্পাদক চিকিৎসক আসরাউল হক ও হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবের ৬২ জন চিকিৎসক উপস্থিত ছিলেন ।

বিশিষ্ট চিকিৎসক ও কালিয়াচক ডক্টরস ক্লাবের সভাপতি ডঃ হাজেরুল ইবকার জানান , আজকে সারা বিশ্বজুড়ে চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮ তম জন্মদিন অর্থাৎ ” বিশ্ব হোমিওপ্যাথি” দিবস উদযাপিত করা হল । এবং আজ আমাদের রাজ্যের তরফ থেকেও সরকারিভাবে এই দিনটিকে পালিত করা হল । আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ৩ জন ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার , ৩ জন আশা কর্মী ও অঙ্গনওয়াড়ির ৩ সদস্যদের বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কালিয়াচক ডক্টরস ক্লাবের উদ্যোগে পালিত হল চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮ তম জন্মদিন ও “বিশ্ব হোমিওপ্যাথি” দিবস

আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার