২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

থরে থরে সাজানো চিকেনের আইটেম

নিজস্ব প্রতিবেদক:- থরে থরে সাজানো চিকেনের আইটেম, গরমে তৃপ্তি দিতে সাজানো রকমারী আইসক্রিম, মিল্ক সেক সহ নানা ধরনের পকোড়া সহযোগে সুস্বাদু চাও পেয়ে যাবেন এখানে। শুধু কী তাই ? এখানে আসলে মিলছে আধুনিক ডিজাইনের নানান পোশাক। শাড়ী, কুর্তি বা চুড়িদার, যেমনটা চাই তেমনটাই মিলবে এখানে। এমনকি ঘর সাজানোর হরেক সামগ্রীতে সেজে উঠেছে ড্রিমল্যান্ড সাইনিং জোন পরিচালিত এই প্রদর্শনী ক্ষেত্র। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই হাবড়া শহরের বুকে সাড়া ফেলে দিয়েছে একঝাঁক উদ্যোগী মেয়েরা। বলা ভালো, তারা জীবনে সফল হওয়ার পথ দেখাচ্ছেন অন্যান্য উদ্যোগী মানুষদেরও। নানা বয়সী উদ্যোগী মহিলাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ করে, নানা ভাবনাকে একছাতার তলায় আনার উদ্দেশ্যে বর্তমানে আর্থিক স্বাধীনতার পথ দেখিয়েছে বহু মহিলাকে।সারাবছর সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে অনলাইনে ব্যবসার পরিধি বাড়লেও বছরে অফলাইনে প্রদর্শনীর মাধ্যমে ব্যবসা করার সুযোগ গড়ে তোলেন ড্রিমল্যান্ড সাইনিং জোন নামে এই গ্রুপের সদস্যরা। নববর্ষের শুরুতেই তাই এক জমকালো প্রদর্শনীর আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। নানা ধরনের রুচিসম্মত শাড়ী, আধুনিক ডিজাইনের নানান গহনা সহ মুখরোচক সুস্বাদু খাবারের স্টল নিয়ে জমজমাট প্রদর্শনী চলছে হাবড়া শহরে। সবচেয়ে বড় বিষয়, প্রতিটি স্টল পরিচালনায় রয়েছেন মহিলারা। তবে এই প্রদর্শনীতে এলে বাড়তি পাওনা হিসেবে থাকবে হরেক বিনোদনের সম্ভার। কেনাকাটার ফাঁকে পছন্দের খাবার হাতে নিয়ে দিব্যি সময় কাটাতে দেখা গেল ক্রেতাদের।

ময়নাগুড়ির মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত সজল সরকারের বাড়িতে বিধায়ক ডালিমচন্দ্র রায়, দিলেন পাশে থাকার আশ্বাস

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

থরে থরে সাজানো চিকেনের আইটেম

আপডেট : ৯ এপ্রিল ২০২২, শনিবার