০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২২ ভাদ্র ১৪৩৩

সোনারপুর স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল

নিজস্ব প্রতিবেদক:- সোনারপুর স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, আলি হোসেন লস্কর নামে ওই যুবকের বাড়ি ডায়মন্ড হারবারের ধামুয়ায়।কলকাতা লেদার কমপ্লেক্সের কর্মী ওই যুবক সোমবার বাড়ি ফেরার ট্রেন ধরতে সোনারপুর স্টেশনে যান। অভিযোগ, সঙ্গীদের মধ্যে থেকে আলি হোসেনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।রেললাইনের ওপর দিয়ে মারধর করতে করতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লি থেকে ওই যুবককে উদ্ধার করে রেল পুলিশ। দিনকয়েক আগে ট্রেনের মধ্যে ঝামেলার জেরেই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।বৃহন্নলাদের দাবি মতো টাকা না দেওয়ার দুই ট্রেনযাত্রীকে মারধরের অভিযোগ উঠল শিয়ালদা দক্ষিণ শাখায়। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে সুভাষ গ্রাম ও সোনারপুর স্টেশনের মাঝে।অভিযোগ, আপ লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে ৫০ টাকা দাবি করেন দুই বৃহন্নলা। সুজন হালদার ও তাঁর দিদি ১০ টাকা দেওয়ায় তাঁদের ওপর চড়াও হন বৃহন্নলারা। রীতিমতো মারধর শুরু করেন। রাতেই সোনারপুর জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। এখনও অধরা অভিযুক্তরা।

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সোনারপুর স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল

আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার