৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক

নিজস্ব প্রতিবেদক:- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) মেজিয়ার (Mejia) তারাপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, একটি গাড়়ির ধাক্কায় এক কিশোরকে গুরুতর আহত হতে হয়। সেই কিশোরের নাম শ্রীনাথ শীল। তার বয়স ১৩ বছর। সেই কিশোরের দুর্ঘটনার পরই ৬০ নম্বর জাতীয় সড়কে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।সূত্রের খবর, এদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে সাইকেলে করে যাচ্ছিল সেই কিশোর। মেজিয়ার শ্রীনগর কলোনি থেকে তারাপুরের দিকে যাচ্ছিল সে। সেই সময়ই উল্টোদিক থেকে একটি মারুতি গাড়ি মুখোমুখি সজোরে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় ওই কিশোর। শুধু এই কিশোর নয় এই কিশোরের পাশাপাশি আরও দুই পথচারীকে ধাক্কা মারে বলে অভিযোগ।স্থানীয়দের প্রচেষ্টায় তাদের সকলকে দ্রুত মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও গুরুতর আহত শ্রীনাথ শীল কে  বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  এরপরই স্থানীয়রা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবরোধের জেরে  আটকে পড়ে বহু যানবাহন। পরে মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে  অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

খনি-শিল্পাঞ্চলে শান্তিতে ঈদুজ্জোহা পালিত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক

আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার