৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩
৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩

বুধবার, মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে হামলার ঘটনা

নিজস্ব প্রতিবেদক:- উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas News) বারাসাতে (Barasat News) যশোর রোডের উপর মতুয়াদের পুণ্যার্থী (Matua Pilgrims) বোঝাই বাসে হামলার অভিযোগ। ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার, মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে হামলার ঘটনা ঘটে। বাসে ভাঙচুর চালানো হয়। মারধর করা হয় মতুয়া পুণ্যার্থীদের। হামলার ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই প্রতিবাদে আজ হাবড়া স্টেশনে প্রতীকী অবরোধ করেন মতুয়ারা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।২৯ মার্চ থেকে শুরু হয় হরিচাঁদ ঠাকুরের ২১১ তম আবির্ভাব তিথি। আবির্ভাব তিথিতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বারুণী মেলা (Baruni Mela)। সেই উপলক্ষে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেন নরেন্দ্র মোদি। আর সেই মেলায় যোগদানকারীদের উপরই হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগ উঠেছে।মতুয়া সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছেন, নরেন্দ্রপুর থেকে আসছিল পুণ্যার্থীদের দল। বারাসতের কাছে কাজিপাড়া রেলগেটে সেই বাস থামায় দুষ্কৃতীদের দল। বাসের মধ্যে উঠে আসা তারা। জানিয়ে দেয়, মেলায় যাওয়া যাবে না। রুণ্যার্থীরা তাতে রাজি না হওয়ায়, তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শান্তনু জানিয়েছেন, বাসে উঠে মহিলাদের কটূক্তি করে দুষ্কৃতীদের দল। ইট-পাথর ছুড়ে বাসে ভাঙচুর চালানো হয়। দলপতিকে নামিয়ে নিয়ে মারধর করা করার পাশাপাশি দেওয়া হয় হুমকি।

সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি, বিষয়টা পরিষ্কার করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বুধবার, মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে হামলার ঘটনা

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার