নিজস্ব সংবাদদাতা, বৈষ্ণবনগর : আমরা শুধু ইতিহাস পড়ব না, ইতিহাস গড়ব মিশনের নিজস্ব এই বার্তাকে সামনে রেখে যথোচিত মর্যাদার সাথে বুধবার কালিয়াচক-৩ ব্লকের মহবতপুরে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কচিকাচা মিশন( উ:মা:) উদ্যোগে পালিত হয় নেতাজীর জন্মদিন । এদিন নেতাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রায় 400 প্রাক্তনী ছাত্র ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান নজর কাড়ে । এছাড়া নবীন বরণ উৎসব, কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা , দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি, সহ বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে মেতে ওঠে এদিনের অনুষ্ঠান । উপস্থিত বিশিষ্ট অতিথিরা ভাষণে প্রত্যন্ত এলাকায় এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ।বাল্যবিবাহ, কন্যাশ্রী রূপশ্রী বিষয়ে ছাত্র ছাত্রীদের অভিনীত নাটক যথেষ্ট আলোকপাত করে দর্শকদের । ১৯১২ সালে চালু হওয়া এই মিশনে দুটি শাখা নিয়ে বর্তমানে ছাত্র ছাত্রী প্রায় ১৩০০ জন । এই অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রী, অভিভাবক, উদ্যোগতাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল যথেষ্ট । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, গোলাপগঞ্জ ফাঁড়ি ওসি রামপ্রসাদ চাকলাদার, চরিয়ানন্তপুর বিএসএফ কমান্ডার যশপাল সিংহ, স্থানীয় প্রধান সাহানারা বিবি, মিশনের ডিরেক্টর জিয়াউল হক, সম্পাদক জামাল সেখ, সভাপতি আবদুল খালেক, সুপারভাইজার সৌকত আলি প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রশিদুর রহমান মিঞা। এক উদ্যোগতা জিয়াউল হক বলেন, নেতাজীবন সুভাষ চন্দ্র বসু জন্মদিন উপলক্ষে প্রাক্তনীদের পুনর্মিলন অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার বিকাশ ও প্রসারই এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য । প্রতি বছর ছাত্র ছাত্রীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগের আয়োজনে সচেষ্ট রয়েছি আমরা।
১৯ জুন ২০২৬, শুক্রবার, ৪ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























