২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

টুইটার ছাড়লেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী! কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে ছবি তৈরি করার জন্য পেতে হচ্ছিল ক্রমাগত খুনের হুমকি

নতুন গতি নিউজ ডেস্ক: কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে ছবি তৈরি করার জন্য ক্রমাগত হুমকি পাওয়ায় টুইটার ছাড়লেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ইনস্টাগ্রামে লম্বা বিবৃতি দিয়ে নিজের অভিযোগের কথা জানিয়েছেন বিবেক। ছবিটি যাতে মুক্তি না পায়, সেই চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিবেকের।

নিজের বিবৃতিতে তিনি জানান, অনেকেই দাবি করছিলেন তাঁর টুইটার প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছে। তা নয়। ‘দ্য কাশ্মীর ফাইলস’ নামের একটি হ্যাশট্যাগ শুরু করেছিলেন তিনি। তারপর থেকেই তাঁর টুইটার প্রোফাইলের গতিবিধি সীমিত করে দেওয়া হয়। বিবেকের অনেক টুইট নাকি তাঁর ফলোয়াররা দেখতে পেতেন না। টুইটারে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। এমনই অভিযোগ পরিচালকের।

শোনা যায়, খুনের হুমকিও পাচ্ছিলেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর সঙ্গে ডিরেক্ট মেসেজে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এর জেরেই টুইটার ছাড়েন বলে জানান পরিচালক। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কাহিনিই নিজের ছবিতে তুলে ধরেছেন। সেই কারণেই তাঁকে এই সমস্ত কিছু সহ্য করতে হচ্ছে বলে জানান পরিচালক। বিবেকের কথা অনুযায়ী, কাশ্মীরি ভাই ও বোনদের যন্ত্রণার আসল কাহিনি তিনি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন। এতে অনেকেরই আসল চেহারা মানুষের সামনে চলে আসতে পারে। সেই ভয়েই এই ছবির মুক্তি বন্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ পরিচালকের।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

টুইটার ছাড়লেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী! কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে ছবি তৈরি করার জন্য পেতে হচ্ছিল ক্রমাগত খুনের হুমকি

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২২, রবিবার