২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মঙ্গলকোটে  তৃণমূলের অঞ্চল সভাপতি  অসীম দাস খুনের ঘটনায় দিল্লী থেকে  মাস্টার মাইন্ড গ্রেপ্তার

নতুন গতি নিউজ ডেস্ক: মঙ্গলকোটে  তৃণমূলের অঞ্চল সভাপতি  অসীম দাস খুনের ঘটনায় দিল্লী থেকে  মাস্টার মাইন্ড গ্রেপ্তার | গ্রেপ্তার করলেন সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা | ধৃতের  নাম শেখ রাজু |  সিআইডি সুত্রে খবর, শেখ রাজু পাঁচ লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার দিয়ে খুন করিয়েছিল অসীম দাসকে | জেরায় তা স্বীকার  করেছে ধৃত |

নানুরের আদি বাসিন্দা  হলেও বর্তমানে রাজু  থাকত মঙ্গলকোটে | ইটভাটা  ব্যবসা  করতো বলে জানা গিয়েছে | খুনের পিছনে কি সিন্ডিকেট বা রাজনৈতিক কারণ, তা  জানার চেষ্টা করছে সিআইডি | দিল্লি আদালতে পেশ করার পর ট্রানসিট রিমান্ডে  আনা হবে কলকাতায় |

কীভাবে ট্র্যাক  করে সিআইডি গ্রেপ্তার করল মাস্টারমাইন্ডকে? সিআইডি  সুত্রে খবর, গত ১২ জুলাই  তৃণমূল নেতা  অসীম দাস খুনের পর থেকে পলাতক ছিল মাস্টারমাইন্ড শেখ রাজু  | দিল্লিতে পালিয়ে যায় সে| সিআইডি সুত্রে খবর, নিজের মোবাইল বন্ধ করে দিয়েছিল  শেখ রাজু  | অন্য একজনের  ফোন ব্যবহার করছিল সে। সিআইডি ওই ব্যক্তির ফোনের টাওয়ার  লোকেশন  জানতে পারে |  তারপর শেখ  রাজুকে দিল্লিতে তাঁর পরিচিতের  বাড়ি থেকে গ্রেপ্তার করে সিআইডি  | ফোন যার ব্যবহার করছিল ও যার বাড়িতে আত্মগোপন  করেছিল তারা কেউ  জানতেন  না শেখ  রাজু এই খুনের মাস্টারমাইন্ড |  এই খুনের ঘটনায় বাকি  আর কারা জড়িত , সে বিষয়ে ধৃতকে জেরা করে ইতিমধ্যেই  সিআইডি জানতে পেরেছে |

অভিযুক্তদের খোঁজে তল্লাশি করছে সিআইডি |  গত  ১২ জুলাই খুন হন লাখুরিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস | সিউওর মোড়ে দুষ্কৃতীরা পথ আটকায় | এরপরই গুলি চালায় দুষ্কৃতীরা |  জেলা পুলিশ সেই ঘটনায় সিট গঠন করে দুজনকে গ্রেপ্তার করে |  এরপর  সিআইডি  তদন্তভার হাতে নেয় |  মঙ্গলকোটে  সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে | গত  ১৬ জুলাই সিআইডি গ্রেপ্তার করে রফিক  শেখকে | শেষমেশ তৃণমূল নেতা অসীম দাসের খুনের  ঘটনায় মাস্টার  মাইন্ডকেও গ্রেপ্তার করল সিআইডি | বাকি  অভিযুক্তদের খোঁজ চলছে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মঙ্গলকোটে  তৃণমূলের অঞ্চল সভাপতি  অসীম দাস খুনের ঘটনায় দিল্লী থেকে  মাস্টার মাইন্ড গ্রেপ্তার

আপডেট : ১৩ অগাস্ট ২০২১, শুক্রবার