নতুন গতি নিউজ ডেস্ক: বুধবার সকালে হুগলির জেলার সিঙ্গুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না রান্নার গ্যাস, পেট্রোল,ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদেসিঙ্গুরে রতনপুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় যাবেন। এই প্রতিবাদ সাইকেল মিছিলে মন্ত্রীকে সহযোগিতা করবেন হুগলির জেলার তৃণমূল কংগ্রেসের জেলার বিভিন্ন ইউনিট। থাকবেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ইউনিট,থাকছেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের আই,এন,টি,টি সংগঠনের নেতৃত্বের একাংশ। বিধানসভায় পর্যন্ত এই প্রতিবাদ সাইকেল মিছিলে হাওড়ার তৃণমূল কংগ্রেসের সংগঠনের নেতৃত্ব যোগদান করতে পারেন বলে তৃণমূল কংগ্রেসের সূত্রে জানাগিয়েছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নার সাইকেল চালিয়ে প্রতিবাদ
-
নতুন গতি - আপডেট : ৭ জুলাই ২০২১, বুধবার
- 6
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


















