নিজস্বসংবাদদাতা : সালাম বাংলার সম্পাদক নাসিমুল হক নাসিমের সম্পাদনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মালদা সুজাপুর গার্লস হাই স্কুলে। এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব শাহাদাত হোসেন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অচিন্ত্য ব্যানার্জি বাংলা বিভাগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, ড. মজিবুর রহমান অধ্যক্ষ কালিয়াচক কলেজ, অধ্যাপক নুরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ চাঁচল কলেজ, অধ্যাপক আব্দুল ওহাব ইংরেজি বিভাগ সামসি কলেজ, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, বিশিষ্ট সাহিত্যিক আনসার উদ্দিন, সাহিত্যিক নাহারুল ইসলাম, মরহুম আবদুল হাই স্মৃতি স্মরণে উক্ত তিনজনকে “সমাজ সেবা পুরষ্কারে” ভূষিত করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন, সিরাতের রাজ্য সহ সভাপতি ও দেওয়ান আব্দুল গনি কলেজের অধ্যাপক ড. মোঃ ইসমাইল, ড. সাদিকুল ইসলাম, সুজাপুর আবাসিক মিশনের সম্পাদক আশরাফ আলি খান, তানিয়া রহমান প্রমুখ। সালাম বাংলার সম্পাদক ও সিরাতের উত্তর বঙ্গের কো-অর্ডিনেটর নাসিমুল হক নাসিম অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্যিক জিকরাউল হক। এছাড়া অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি, প্রবন্ধ পাঠ, সঙ্গীত পরিবেশন করা হয়।
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
সালাম বাংলা উৎসব সংখ্যা প্রকাশ ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠান মালদা সুজাপুরে।
-
নতুন গতি - আপডেট : ২৬ অক্টোবর ২০২০, সোমবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























