২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

এক যুবকের আত্মহত্যার ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা

পুরাতন মালদা,নতুন গতি, ১৭ জুন : ২১ বছরের এক যুবকের আত্মহত্যার ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর এলাকায়৷ মৌলপুর লালব্রিজের কাছে একটি শিমুলগাছে ওই যুবকের মৃতদেহ ঝুলতে দেখা যায়৷ খবর পেয়ে জয় ঘোষ (২১) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মালদা থানার পুলিশ৷
জয়ের বাড়ি পুরাতন মালদা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়৷ তিনি সাটারিং মিস্ত্রির কাজ করতেন৷ বাড়িতে বাবা-মা ছাড়াও রয়েছেন এক বোন৷ স্থানীয় সূত্রে খবর, জয়ের সঙ্গে এলাকারই এক বিবাহিত মহিলার অবৈধ সম্পর্ক ছিল৷ এনিয়ে ওই মহিলার পরিবারের সঙ্গে তার ঝামেলাও চলছিল৷ গতকাল এনিয়ে এলাকায় একটি সালিশি সভা হয়৷ সেখানে জয়কে নাকি মারধরও করা হয়৷ মারধর করা হয় তাঁর মাকেও৷ আজ সকালেও এনিয়ে এলাকায় বিচার সভা বসার কথা ছিল৷ এনিয়ে রাতেও নাকি জয়ের বাড়িতে ঝামেলা করে এলাকার বাসিন্দাদের একাংশ৷ আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷
জয়ের এক দিদি শম্পা দাস বলেন, আমার ভাই আত্মহত্যা করেনি৷ গতকাল দুপুরে সালিশি সভায় ওর সঙ্গে ওর মাকেও মারধর করে এলাকার লোকজন৷ রাতে বাড়িতে এসে তারা ফের ভাইকে মারধর করে৷ বাড়ি থেকে টেনে নিয়ে যায়৷ ভাইয়ের সঙ্গে এলাকার এক মহিলার মেলামেশা নিয়েই এই ঝামেলা৷ আমরা নিশ্চিত, পাড়ার কিছু লোকই আমার ভাইকে মেরে ফেলে দেহ গাছে ঝুলিয়ে দিয়েছে৷ আমরা এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাব৷ আমরা এর বিচার চাই৷ এদিকে মালদা থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷ অভিযোগ দায়ের হলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এক যুবকের আত্মহত্যার ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা

আপডেট : ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার