নিজস্ব প্রতিনিধি, মালদা, ৮ সেপ্টেম্বর ঃ রবিবার স্থানিয় ফোয়ারা মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ মালদহ জেলা শাখার উদ্যোগে রক্তদান ও নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির। উদ্বোধন করলেন ড. সুকান্ত মজুমদার, সাংসদ বালুরঘাট। বিশেষ অতিথি ছিলেন ডঃ তাপস চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক সহদেব সাহা ও রাজ্য সহসম্পাদক উজ্জ্বল কুমার তালুকদার। ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।প্রায় ১০০ জন মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। ডঃ অভিজিৎ মিশ্র, ডঃ সুস্মিতা সরকার ও ডঃ শুভশ্রী কুমার এই শিবিরে পরিষেবা প্রদান করেন। এই শিবিরে ব্লাড প্রেশার, ব্লাড সুগার ও ই.সি.জি. করারও ব্যাবস্থা ছিল। বিনামুল্যে রোগীদের ওষুধ বিতরণ করাও হয়। রাজ্য সহসম্পাদক উজ্জ্বল কুমার তালুকদার বলেন, মানবসেবা ও সামাজিক দ্বায়িত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই শিবির অনুষ্ঠিত হয়েছে। গত বছর থেকে এই কাজ আমরা শুরু করেছি, এই মহৎ কাজ আমাদের চলতেই থাকবে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ মালদহ জেলা শাখার উদ্যোগে রক্তদান ও নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির
-
নতুন গতি - আপডেট : ৮ সেপ্টেম্বর ২০১৯, রবিবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















