স্পোর্টস ডেস্ক : আইএফএ কলকাতা ফুটবল লিগে ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের কলকাতা ডার্বির তারিখ ঘোষণা করেছে।
দুটি দলই ইতিমধ্যেই ২০২৬-২৭ মরসুমে সুপার সিক্স পর্বে উন্নিত হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্সে খেলবে। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান গ্রুপ ১-এ রয়েছে।
উল্লেখ,সিএফএল-এ দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০২৫ সালে, সেবার ডেভিড লালহানসাঙ্গার জয়সূচক গোলে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে ৩-২ গোলে হারিয়েছিল।
এবার ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান কলকাতা ডার্বি ম্যাচটি হবে বারাসাত স্টেডিয়ামে আগামী
সোমবার, ৭ সেপ্টেম্বর। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল ৫ টা।
ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান কলকাতা ফুটবল লিগ ২০২৬-২৭ কলকাতা ডার্বির বিবরণ:
*তারিখ — সোমবার, ৭ই সেপ্টেম্বর
*সময় — ভারতীয় সময় বিকাল ৫টা
*ভেন্যু — বারাসাত স্টেডিয়াম।
নতুন গতি 























